ধনী কে, গরিবই বা কে? — টাকার বাইরে জীবনের আসল হিসাব
আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি — “গরিবের বাড়িতে এসেছো, ভালো-মন্দ খেয়ে যেও।” অথবা, “গরিবের বাড়ি যাবে, দুটো ডাল-ভাত খেয়ে আসবে।” কিন্তু মজার ব্যাপার হলো, সেই “গরিবের বাড়ি” গিয়ে দেখা যায় বড় বড় মাছের পিস, পাঁঠার মাংস, পাঁচ রকম ভাজা, মিষ্টি—সবকিছুর আয়োজন করা হয়েছে। তখন মনে প্রশ্ন জাগে— এরা যদি গরিব হয়, তাহলে সত্যিকারের গরিব কাকে বলে? আসলে “গরিব” আর “ধনী” শব্দ দুটো আমরা এত সহজভাবে ব্যবহার করি যে, কখনো গভীরভাবে ভেবে দেখি না এই শব্দগুলোর আসল মানে কী। সমাজ আমাদের শিখিয়েছে— যার কাছে টাকা কম, সে গরিব। আর যার কাছে টাকা বেশি, সে ধনী। কিন্তু সত্যিই কি বিষয়টা এতটা সহজ? আজকের পৃথিবীতে দাঁড়িয়ে যদি কাউকে প্রশ্ন করা হয়— “ঠিক কত টাকা থাকলে একজন মানুষকে ধনী বলা যাবে?” তাহলে হয়তো কেউই সঠিক উত্তর দিতে পারবে না। কারণ ধনী বা গরিব হওয়ার কোনো নির্দিষ্ট অঙ্ক নেই। কারো কাছে ১০ হাজার টাকাই অনেক বড় ব্যাপার, আবার কারো কাছে ১০ লাখ টাকাও খুব সামান্য। টাকার পরিমাণ নয়, মানুষের চাহিদাই ঠিক করে দেয় সে ধনী না গরিব আমাদের সমাজে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে। সবাই আরও বেশি চায়। আরও টাকা, আরও বড় বা...